চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে : খাদ্যমন্ত্রী
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘শুধু রমজান নয়, সারা বছরই চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের সবাইকে কাজ করতে হবে।’

আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অনুষ্ঠানে মিল মালিক, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘একটি চাল কল লাইসেন্সের অনুকূলে একটি অফিস, নির্ধারিত গোডাউন এবং একটি ব্যবস্থাপনা থাকতে হবে।
একটি অফিস দিয়ে একাধিক চাল কল পরিচালনা করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চালের মূল্য নির্ধারণসহ চাল কল নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।’

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কুষ্টিয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগর পরিদর্শনে যান। এ সময় সুবর্ণা অটোরাইস মিলের মালিক জিন্নাহ আলমের অন্য একটি মিলের গুদামে অবৈধভাবে ৪০০ টন ধান মজুদ দেখতে পান।
অভিযানে তা ধরা পড়ে। এ ছাড়াও একই মালিকানাধীন আটা মিলের গুদামে ১৫০ টন গমের মজুদ পাওয়া যায়। পরে মন্ত্রীর নির্দেশে মিল দুটি তাৎক্ষণিক সিলগালা করা হয়।

মন্ত্রী পর্যায়ক্রমে খাজানগর মোকামের অন্যতম মিনিকেট চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশ অ্যাগ্রো ফুড, সুর্বণা অ্যাগ্রো, স্বর্ণা অ্যাগ্রো ফুড, আল্লার দান অ্যাগ্রো এবং রশিদ অ্যাগ্রো ফুডে যান।
প্রায় প্রতিটি মিলেই কিছু না কিছু অসংগতি খুঁজে পান তিনি।

এ সময় খাদ্যসচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা এবং চাল কল মালিক সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩০   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ