দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

প্রথম পাতা » গোপালগঞ্জ » দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আজ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পীকার নির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফী বিন মোর্ত্তজা এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ আসনের পীরগঞ্জস্থ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পীকারসহ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৫   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে দুই উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ