সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই: হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই: হানিফ
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই: হানিফ

নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না। মানুষের মধ্যে সমাজ দেশ পরিবার নিয়ে ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত শিশু শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই। আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।

মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার।

আজকের শিশু ও তরুণ যারা, তারাই জাতির ভবিষ্যৎ। এদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তারা যেন দেশ এবং জাতি নিয়ে ভাববার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মাহবুব উল আলম হানিফ।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১০   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ