মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৫

মানিকগঞ্জ সদরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের বাডবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের আরও ৫ যাত্রী। স্থানীয় মানুষ ও পুলিশ আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, বাস ও মাইক্রোবাস জব্দ করলেও বাসের চালক পালিয়েছে। বাস ও মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৬   ৬৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ