কেনিয়ায় লরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ৩০০

প্রথম পাতা » আন্তর্জাতিক » কেনিয়ায় লরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ৩০০
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



কেনিয়ায় লরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩, আহত ৩০০

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি গ্যাস সিলিন্ডারবাহী লরি বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী নাইরোবির এমবাকাসি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

সরকারি এক মুখপাত্র জানান, রাত সাড়ে ১১টার দিকে এমবাকাসি জেলায় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

তবে এর আগে সরকারি আরেক কর্মকর্তা জানিয়েছিলেন, একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এমবাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন,

বিস্ফোরণে মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে কেনিয়া রেডক্রস জানিয়েছে, তারা ২৭১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। আর ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আগুনে বাড়িঘর, গাড়িসহ বিভিন্ন দোকানপাটও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আবাসন ভবনের আশপাশের ব্লকগুলোর কাছে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সরকারি ওই মুখপাত্র ইসাক মউওরা আরও জানিয়েছেন, আগুনের গোলা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং একটি গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলের কাছাকাছি এক গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে গিয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৫ শিশুও আছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ