শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন, বাঁশখুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে মাহমুদুল হাসান এবং আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিয়নের মেয়ে সানজিদা বেগম।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:০৬   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ