ইজতেমায় ৪৭ দেশ থেকে এসেছেন ২ হাজার বিদেশি মেহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » ইজতেমায় ৪৭ দেশ থেকে এসেছেন ২ হাজার বিদেশি মেহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



ইজতেমায় ৪৭ দেশ থেকে এসেছেন ২ হাজার বিদেশি মেহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিশ্বের ৪৭টি দেশ থেকে দুই হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহন করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টঙ্গী ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বৃষ্টিতে চিন্তিত ছিলাম। এখন বৃষ্টি না থাকায় সন্তুষ্টি প্রকাশ করছি।
ইজতেমার সার্বিক প্রস্তুতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনো ধরণের সমস্যা নেই। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে।’

আজ (২ ফেব্রুয়ারি) থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলীগ জামাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে।
৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। আজ বেলা দেড়টায় প্রথম পর্বের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৮   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ