৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবক
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম (৩৬) নামক এক যুবক গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার দুপুরে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত আশরাফুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কান্দিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়ার সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ঢাকাগামী শাহ মুকাম পরিবহন বাস তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ যাত্রী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫৭   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ