‌‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে নরডিক দেশগুলো’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‌‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে নরডিক দেশগুলো’
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



‌‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে নরডিক দেশগুলো’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কসহ নরডিক দেশগুলো পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে তাদের সহযোগিতা জোরদার করবে। জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য প্রযুক্তি হস্তান্তর এবং প্যারিস চুক্তির অধীনে গৃহীত বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা আরও বাড়ানো হবে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর দপ্তরে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের রাষ্ট্রদূত- যথাক্রমে অ্যালেকজান্দ্রা বার্গ ভন লিন্ড, এস্পেন রিকটার-সভেন্ডসেন এবং ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

নরডিক রাষ্ট্রদূতরা বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সহযোগিতার নতুন পথ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। তারা আগামী মাসে নরডিক দিবসে পরিবেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পরে জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরালিধরণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে চলমান জাতিসংঘ প্রকল্প এবং তারা কীভাবে মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩২   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ