স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪



স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ : জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় কার্যক্রম ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করবে। মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি বলেন, মৈত্রী গ্রুপ গঠনের ফলে পারস্পরিক সহযোগিতা এবং সংসদ সদস্যগণের সফর ও অভিজ্ঞতা বিনিময়ে দু’দেশ উপকৃত হবে।

স্পীকার আরও বলেন, মিশর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মিশরের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, মিশরের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, মিশর আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মিশর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশকে নিজের দেশ মনে হচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সাথে মিশরের অনেক মিল রয়েছে। এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদকে মিশরের পাশে থাকার জন্য আন্তরিক অনুরোধ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’কে অভিনন্দন জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩৮   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ