ভারতের মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৭ জনের প্রাণহানী, আহত ৭৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৭ জনের প্রাণহানী, আহত ৭৫
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪



ভারতের মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৭ জনের প্রাণহানী, আহত ৭৫

ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে ৭৫ জন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
ভারতীয় টিভির ভিডিও চিত্রগুলোতে আতশবাজি প্ল্যান্টে বিস্ফোরণের পর আকাশের অনেক উচ্চতায় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে। হাসপাতালের কর্মকর্তারা সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আহতদের সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং সেনা হেলিকপ্টার ডাকা হয়েছে। খবর এএফপি’র।
মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রদেশের হার্দা জেলা হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। আমরা এখানে ৬৫ জন আহতকে ভর্তি করেছি এবং আরো ১০ জনকে একটি বড় হাসপাতালে প্রেরণ করেছি।
উদ্ধার প্রচেষ্টা সমন্বয়ে নিয়োজিত জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা কৈলাশ চাঁদ পার্টে জানান, ১৫টির মতো দমকল ইঞ্জিন ভয়াবহ আগুনের সাথে লড়াই করছে। পার্টে এএফপিকে বলেন, কমপক্ষে আটজন গুরুতর জখম হয়েছে। আমরা এখানে থেকে উদ্ধার কাজ ও লোকদের হাসপাতালে পাঠানোর কাজ করছি, তাই আমরা তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারছি না। আমরা এ পর্যন্ত ৭০ থেকে ৭৫ জনকে বিভিন্ন রকম আহত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের সবাইকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, কারখানায় প্রায় ২০০ থেকে ৩০০ কর্মী কাজ করত, তবে বিস্ফোরণের সময় কতজন ভেতরে ছিল তা জানা যায়নি। তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণে কমপ্লেক্সের আশেপাশের অন্তত ১০টি ভবন ক্ষতিগ্র¯ Í হয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ১৫টি ফায়ার ইঞ্জিন ও বিপূল সংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে রয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, বিস্ফোরণের খবর অত্যন্ত মর্মান্তিক। কাছাকাছি বড় হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৯   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট
গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
গাজার জন্য ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে : ট্রাম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ট্রাম্প
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ