স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয়: সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয়: সৌদি আরব
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সম্ভব নয়: সৌদি আরব

সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তারা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক স্থাপন করবে না।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
দেশটির সরকারি বার্তা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বীকৃত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন অবশ্যই বন্ধ এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
‘সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণে আলোচনা চলছে’ মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা বলার প্রেক্ষিতে বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করে।
উল্লেখ্য, সৌদি আরব এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি এবং মার্কিন মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম এ্যাকর্ডেও যোগ দেয়নি।
যদিও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৬   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ