জ্বালানি তেল-এলএনজি আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি তেল-এলএনজি আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



জ্বালানি তেল-এলএনজি আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি

জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)। বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঋণচুক্তিটি স্বাক্ষরিত হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে চুক্তিতে সই করেন এর সিইও এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা অনেক দিন ধরেই আইডিবি জেদ্দা থেকে সহযোগিতা নিচ্ছি। এত দিন তাদের সহায়তা শুধু তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস ক্রয় করা যাবে।
এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।

এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৮   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ