লালমনিরহাটে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



লালমনিরহাটে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান

জেলায় আজ সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুদান হিসাবে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে লালমনিরহাটে লালমনিরহাট পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পৌর হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসব অনুদান প্রদান করেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় দুস্থদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০হাজার টাকার চেক এবং ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু, অটোরিকশা ও ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:০০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ