জয়পুরহাটে রেইজ প্রকল্পের বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ ২শ জনের মাঝে বৃত্তি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে রেইজ প্রকল্পের বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ ২শ জনের মাঝে বৃত্তি প্রদান
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



জয়পুরহাটে রেইজ প্রকল্পের বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ ২শ জনের মাঝে বৃত্তি প্রদান

রিকোভারী এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর ইপ্লইমেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ ২শ জনের মাঝে আজ বেলা ১১টায় ৬৭ লাখ ৭০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
জয়পুরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এসো প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো’র নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান। প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, বিউটি পার্লার শিক্ষানবিশ মারিয়া মার্ডি, টেইলারিং শিক্ষানবিশ মিম আক্তার, ওয়েব ডিজাইন শিক্ষানবিশ বর্সা রানী মাহাত, রেফ্রিজারেশন শিক্ষানবিশ নজিব উদ্দিন, মোবাইল সার্ভিসিং শিক্ষানবিশ সাজু আহমেদ, ইলেক্ট্রনিক ট্রেড শিক্ষানবিশ কাওসার, প্ল্যামবিং এন্ড পাইপ ফিটিংস শিক্ষানবিশ মাহফুজ প্রমূখ। এসো’র নির্বাহী পরিচালক মোঃ মতিনুর রহমান জানান, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসো’র তত্বাবধানে ১৬ টি ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে ২ শতাধিক যুবক যুবতী। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ ২ শ জনের মাঝে বৃত্তি হিসেবে ৬৭ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৭   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ