বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’: জাতিসংঘ প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’: জাতিসংঘ প্রধান
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’: জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’ প্রবেশ করছে। কারণ, নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ায় ইসরায়েল-হামাস যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমাধান করতে অক্ষম।
বুধবার গাজায় যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করার সাথে সাথে গুতেরেস সতর্ক করে দিয়েছেন, যদি ইসরায়েলি সশস্ত্র বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর দিকে অগ্রসর হয় তবে এটি ‘তাত্ত্বিকভাবে অবর্ণনীয় আঞ্চলিক পরিণতিসহ একটি মানবিক দুঃস্বপ্ন বৃদ্ধি করবে।’
ইসরায়েলি বাহিনী ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর হামাসকে ধ্বংস করার জন্য তাদের অভিযানে গাজা উপত্যকায় বিরামহীন বোমাবর্ষণ করেছে এবং সর্বাত্মক স্থল আক্রমণ চালিয়েছে। যার ফলে দশ লাখেরও বেশি লোক দক্ষিণ দিকে বাস্তুচ্যুত হয়েছে।
গুতেরেস বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতার সময় তার ২০২৪ অগ্রাধিকারগুলো উপস্থাপনকালে বলেিেছলেন, ‘অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির দেওয়ার এখনই সময়।’
বক্তৃতায় তিনি অন্যান্য সংস্কারের মধ্যে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন। সেপ্টেম্বরে তার ‘সামিট অফ দ্য ফিউচার’ কে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কর্মহীনতাকে আগের যে কোন সময়ের চেয়ে আরও ‘গভীর এবং আরও বিপজ্জনক’ বলে অভিহিত করেন।
সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির প্রশ্নগুলোর প্রাথমিক প্ল্যাটফর্ম ভূ-রাজনৈতিক অচলাবস্থার কারণে’ দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদ এবারই প্রথম বিভক্ত হয়নি।’ তবে এবারের বিভক্তি সবচেয়ে বেশি ‘গভীর এবং বিপজ্জনক।’
মহাসচিব বলেছেন, স্নায়ু যুদ্ধের সময় থেকে ভিন্ন, যখন ‘সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলো পরাশক্তিকে পরিচালনা করতে সাহায্য করেছিল’, সেই প্রক্রিয়াগুলো ‘আজকের বহুমুখী বিশ্বে’ হারিয়ে গেছে।
জাতিসংঘ প্রধান সতর্ক করেছেন ‘আমাদের বিশ্ব আজ একটি বিপজ্জনক এবং অপ্রত্যাশিত ‘বিশৃঙ্খলার যুগে প্রবেশ করছে’।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৫   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ