‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’

প্রথম পাতা » অর্থনীতি » ‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



‘সামনের দিনে বাজুস মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে’

বর্ণাঢ্য আয়োজনে দেশে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার ২০২৪’ উদ্বোধন হয়েছে। মেলা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের প্রতিনিধি শ্রীলঙ্কান কর্মাশিয়াল কাউন্সিলর শ্রীমলি জায়ার্থনা। তিনি বলেন, ‘এই মেলাটি স্বর্ণ শিল্প ব্যবসায়ীদের একটি চমৎকার উদ্যোগ। আমি আশা করবো সামনের দিনে এই মেলা আন্তর্জাতিক মেলায় রূপান্তরিত হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৩০০ ফিট সড়কে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘বাজুস ফেয়ার- ২০২৪’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এই মেলার মধ্য দিয়ে স্বর্ণ শিল্প ও এই শিল্পের গ্রাহকদের সঙ্গে সহজে যুক্ত হওয়া যাবে। আমি আশা করবো সামনের দিনে এই মেলাকে আন্তর্জাতিক মেলায় রুপান্তরিত করা হবে। তাহলে এখানে দেশীয় স্বর্ণের শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি স্বর্ণের শিল্প প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে।
উভয় পক্ষের সহযোগিতায় আমরা এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

মেলা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৩   ৪৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ