টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ন। এই ইয়াবা জব্দ করে।

শুক্রবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, টেকনাফের নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানে হয়। আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে নাফ নদীর কিনারায় কিছু বস্তা নামাতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাঁরা নৌকা নিয়ে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক আরো জানান, পরে টহল দল ওই জায়গায় তল্লাশি চালিয়ে দু’টি প্লাস্টিকের বস্তায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। টহলদল ওই এলাকায় সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৫   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ