জোটে সম্মত নওয়াজ ও বিলওয়ালের দল

প্রথম পাতা » আন্তর্জাতিক » জোটে সম্মত নওয়াজ ও বিলওয়ালের দল
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



জোটে সম্মত নওয়াজ ও বিলওয়ালের দল

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিতরা ৯৯ আসনে জয় পেয়েছেন।

অন্যদিকে, নওয়াজের শরিফের পাকিস্তান মুসলীম লীগ (পিএমএলএন) জয় পেয়েছে ৭১ আসনে। আর ৫৩ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) । এখনও কয়েকটি আসনের ফলাফল বাকি রয়েছে।

দেশটির জাতীয় পরিষদের মোট আসন ২৬৬টি। এককভাবে সরকার গঠনের জন্য কোনো দলকে অন্তত ১৩৪ আসনে জয় পেতে হবে, যা কোনো দলই পায়নি। ফলে জোট সরকারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএ-এন) ও বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠন করতে রাজি হয়েছে।

পিএমএল-এন প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বিলওয়াল ভু্ট্টো ও পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি বৈঠক করেছেন এবং এক সঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন। এ সময় সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৩   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ