বিপিএল অভিষেক রাঙালেন নিশাম, বড় জয় রংপুরের

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএল অভিষেক রাঙালেন নিশাম, বড় জয় রংপুরের
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



বিপিএল অভিষেক রাঙালেন নিশাম, বড় জয় রংপুরের

বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেই মিরপুরে ঝড় তুললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। তার ২৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে চলতি আসরে প্রথম কোনো দল হিসেবে দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল হলেন নিশাম। এ ছাড়া অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। রংপুরময় দিনে বেশিদূর এগোতে পারেনি চট্টগ্রাম চ্যালঞ্জার্স। ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল তারা।

মিরপুরে দিনের ম্যাচে সাধারণত খুব বেশি রান হয় না। ব্যাটারদের রান পেতে বেশ বেগ পেতে হয়। তবে আজ প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমেই সেই ট্যাবু ভাঙলেন রংপুরের দুই বিদেশি তারকা রেজা হেনড্রিকস ও জিমি নিশাম। বাকিরাও ছিলেন ছন্দে। তাতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে থামে রংপুর। সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিকস।

জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এ নিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিলো রংপুর। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ব্যবধানও বাড়াল তারা।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১৭:১৭:৪৩   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ