ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

চীন মঙ্গলবার ইসরায়েলকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ‘যত দ্রুত সম্ভব’ তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধ না হলে সেখানে ‘গুরুতর মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে বেইজিং। খবর এএফপি’র।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকান্ডের বিরোধিতা ও নিন্দা করে থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, বেইজিং ইসরায়েলকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করার, নিরপরাধ বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।’
চীন রাফাহ এলাকায় গুরুতর মানবিক বিপর্যয় মোকাবেলা করারও আহ্বান জানিয়োছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৯   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ