গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ে আজ দুপুর ১টায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার কান্তি বাড়ৈরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিদ্যালয়ে প্রতি বছরই সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল সোমবার রাধাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার একুশটি ইভেন্টে বিদ্যালয়ের ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৫   ৩৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ