জ্যামিতি বক্সে থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্যামিতি বক্সে থেকে ইয়াবা উদ্ধার, আটক ২
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



জ্যামিতি বক্সে থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

সিদ্ধিরগঞ্জে জ্যামিতি বক্স থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে তরুণ-তরুণীকে আটক জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিন দিককুলের আলী আহম্মদের পুত্র মো. আজিজ (২৪)। একই জেলার ঈদগাহ থানার মাইজপাড়া গ্রামের মৃত মির আহম্মেদের মেয়ে আরফিন জাহান তোফা ওরফে হাসিনা (২০)।

এবিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দিপু লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানে ওই তরুণ-তরুণীকে আটক করা হয়। পরবর্তীতে স্বীকারোক্তি অনুযায়ী তাদের সাথে থাকা জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৮   ৫৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ