অবিলম্বে ফিলিস্তিন থেকে সব ধরনের বাহিনী প্রত্যাহার করতে হবে

প্রথম পাতা » আন্তর্জাতিক » অবিলম্বে ফিলিস্তিন থেকে সব ধরনের বাহিনী প্রত্যাহার করতে হবে
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



অবিলম্বে ফিলিস্তিন থেকে সব ধরনের বাহিনী প্রত্যাহার করতে হবে

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে বাংলাদেশ। অবিলম্বে ফিলিস্তিন থেকে সব ধরনের বাহিনী প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে নেদারল্যান্ডসের রাজধানী হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) চলমান শুনানিতে বাংলাদেশ নিজের এ অবস্থান তুলে ধরে।

নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ আদালতে লিখিত বক্তব্য পাঠ করেন। ৫০টিরও বেশি দেশ এবং অন্তত তিনটি আন্তর্জাতিক সংস্থা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আদালতের শুনানিতে অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের মত দিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে। এ বিষয়ে একটি অ্যাডভাইজরি মতামত দেওয়া হলে তা অবৈধ দখলদারিত্ব শেষ হওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের জন্য ইসরায়েলের দখলদারিত্ব অবসানের কথা দীর্ঘদিন ধরে বলে আসছে বাংলাদেশ। এর মাধ্যমে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

বাংলাদেশের বক্তব্যে ইসরায়েল, অন্যান্য দেশ এবং জাতিসংঘের জন্য করণীয় আইনি পদক্ষেপের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশের পক্ষে ফিলিস্তিনের জনগণের নিজেদের শাসন করার ক্ষেত্রে ইসরায়েলকে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করা এবং দখলদারিত্বের অবসান ঘটিয়ে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২১   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ