ছয় কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছয় কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



ছয় কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে ছয় (৬) কেজি গাঁজা সহ তিন নারীকে গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের সাথে থাকা দুটি স্কুল ব্যাগ ও অপর একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুরের মনছের আলীর মেয়ে মমেনা আক্তার মুক্তা (৩৬), জয়পুর হাট জেলার সদর থানার পশ্চিম দেবীপুরের মৃত মোস্তাক মিয়ার স্ত্রী রেশমা আক্তার ডলি (৩০) ও একই থানার সাকিদার পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৭)।

জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ অঞ্চলের উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহাকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে (৬)ছয় কেজি মাদক সহ মমেনা আক্তার মুক্তা, রেশমা আক্তার ডলি ও নাজমা বেগমকে গ্রেফতার করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫৭   ৫১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ