টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি চালান জব্দ করেছে পুলিশ। এ সময় নুরুল ইসলাম নুরু (৩৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার মো. ইউনুছের ছেলে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শিলবুনিয়া নামক এলাকা হতে মাদকের চালানসহ ওই যুবককে আটক করা হয়।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল বলেন, ‘সীমান্তের এই জনপদকে মাদক ও অস্ত্রমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় গত বুধবার পুলিশের কাছে খবর পৌঁছে, শাহপরীর দ্বীপ হতে ইয়াবার একটি বড় চালান অটোরিকশায় করে টেকনাফের উদ্দেশে আসছে। এ খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম শাহপরীর দ্বীপ সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশাটি টেকনাফের উদ্দেশে আসলে সন্দেহজনক গতিবিধি দেখে সেটিকে অনুসরণ করে পুলিশ।

তিনি আরো বলেন, ‘পরে সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া রাস্তার মাথায় অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করে সেখানে এক লাখ ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় পাচারকারী নুরুল ইসলাম নুরুকে আটক করা হয়। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।’

টেকনাফ মডেল থানার ওসি মো. উসমান গণি বলেন, ‘এক শ্রেণির মাদক কারবারি সীমান্তে উত্তেজনার মাঝেও সুযোগ নিয়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।
তাদের একজন পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩১   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ