জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি বই মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি বই মেলার উদ্বোধন
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি বই মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টাউন হল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

মেলা উদ্বোধনের সময় বক্তারা বলেন, বই জ্ঞানের জগতকে আলোকিত করে। বই মেলা তাই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই পাশ্চাত্য সংস্কৃতি ও প্রযুক্তির সমাজে ছোট বড় সবাইকে বইমুখী হতে হবে। মাদকের নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে হলে বইয়ের নেশাকে আঁকড়ে ধরতে হবে।

জানা গেছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। লেখক সমাবেশ, লেখক আড্ডা ও লেখকদের সঙ্গে পাঠকদের মতবিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে বইমেলায়।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১২   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ