উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য আটক
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



উখিয়া ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি হাতে তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, দুইটি বড় ছোরা, একটি গুলতি এবং দুইটি লোহার শিকল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরসার সদস্যরা হলেন মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) এবং সৈয়দুর রহমান (২৫)।

শুক্রবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ অবস্থান করছে। এরপর এপিবিএনের একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন আরসা সদস্যকে আটক করা হয়। বাকি ১০/১২ জন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:১৪   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ