শিক্ষা মানুষের সকল সুযোগের দ্বার উন্মোচন করে : গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষা মানুষের সকল সুযোগের দ্বার উন্মোচন করে : গণপূর্ত মন্ত্রী
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



শিক্ষা মানুষের সকল সুযোগের দ্বার উন্মোচন করে : গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শিক্ষা মানুষের সকল সুযোগের দ্বার উন্মোচন করে, মানুষের অন্তর বিকশিত করে ও প্রতিষ্ঠা লাভের ভিত্তি তৈরি করে।

আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শিশু মেলার উদ্বোধন ও শিশু মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করেছেন। তিনি বিপুল সংখ্যক স্কুল কলেজ জাতীয়করণ ও এমপিওভুক্ত করেছেন। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে দেশ ও জাতি এসব সুদূরপ্রসারী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে।

মন্ত্রী বলেন, এই মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ইতোপূর্বে অনেক প্রতিথযশা ব্যক্তিকে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে। তাদের জ্ঞানগর্ভ আলোচনা এবং তাদের শিক্ষা ও কর্মের দ্বারা শিশুরা অনুপ্রাণিত হবে ও ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী আরো বলেন, প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্বার কবি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, তুর্কমেনিস্তান থেকে শুরু করে তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফগানিস্তান হয়ে ৭ হাজার বছরের বর্ণিল পথ পরিক্রমায় বাংলা ভাষা এতদঞ্চলে বিকাশ লাভ করেছে। বাঙালি ও বাংলা ভাষার প্রতি মমত্ববোধ থেকেই ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ এবং একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চলমান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে সকলের প্রচেষ্টায় একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৩৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:১৭:২৮   ৪১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ