কেন্দ্রীয় ঔষধাগারে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন্দ্রীয় ঔষধাগারে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



কেন্দ্রীয় ঔষধাগারে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর তেজগাঁও এলাকায় সরকারি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত সিএমএসডিতে তিনি এই ঝটিকা পরিদর্শন করেন।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী সিএমএসডিতে গিয়ে প্রায় ৩৫ মিনিট পুরো স্টোরেজ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন।
স্বাস্থ্যমন্ত্রী সেখানে কয়েকশ’ কার্টুন ভর্তি নানারকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী পড়ে থাকতে দেখেন। তিনি নানা বিষয়ে অনিয়ম এবং নানারকম জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তিনি অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণ এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর উপস্থিতি সম্পর্কে সিএমএসডিতে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন। উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারেন নি।
স্বাস্থ্যমন্ত্রী স্টোরের সব মালামালের তালিকা, কোন মালামাল কত তারিখে ডেলিভারি হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে এবং মালামাল নষ্ট হয়ে পড়ে থাকার কারন জানিয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে এই রিপোর্ট নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে রিপোর্ট অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে একটি জরুরি মিটিং করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৭   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেল থেকে বের হয়েই ফের ইয়াবাসহ ধরা সাইফ ও তার সহযোগী
নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ