ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিতে নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিতে নিহত ১০
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিতে নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন মতে, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন। এছাড়াও ২৪০ জনেরও বেশি মানুষকে বন্দি করে নিয়ে যায় তারা। এরপর থেকে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরাইল। সাড়ে চার মাস পেরিয়ে গেলেও হামলা এখনো অব্যাহত রেখেছে তারা। বোমা হামলার পাশাপাশি উপত্যকাটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরাইলি সেনারা।

গেল সাড়ে চার মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৩:২৫:১৫   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ