ফরিদপুরে মধুমতি নদী তীর সংরক্ষণ-ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মধুমতি নদী তীর সংরক্ষণ-ড্রেজিং প্রকল্পের উদ্বোধন
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



ফরিদপুরে মধুমতি নদী তীর সংরক্ষণ-ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

ফরিদপুরের মধুমতি নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সাড়ে ৭ কিলোমিটার এলাকায় নদীটির সংরক্ষণ ও ড্রেজিং করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮১ কোটি টাকা।

মৎস‌্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ প্রকল্পের উদ্বোধন করেন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর সূত্র জানায়, জেলার মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার খরস্রোতা মধুমতী নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন রোধ এবং বন্যার কবল থেকে স্থানীয় জনগণকে রক্ষা করাই এ প্রকল্পের উদ্দেশ্য। ড্রেজিং করে নদীর প্রবাহ ও নাব্যতা স্বাভাবিক রাখা হবে। আর নদী তীর সংরক্ষণের মাধ্যমে এ দু’টি উপজেলার প্রবল নদীভাঙন কবলিতস্থানে বিদ্যমান সরকারি-বেসরকারি স্থাপনা ও শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফস্মৃতি যাদুঘর, সংযোগ সড়ক, মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাট-বাজার, কমিউনিটি ক্লিনিক, ধর্মীয় উপাসনালয়, ফসলি জমি ও বাসযোগ্য জমি, বসবাসের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ইত্যাদি নদীভাঙন থেকে রক্ষা পাবে।

এতে আনুমানিক ২ হাজার ৭৭২ কোটি ২৫ লাখ টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরের সংযোগ সড়ক সহ তৎসংলগ্ন এলাকা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। চলতি অর্থবছর থেকে শুরু হওয়া এ প্রকল্প সম্পন্নের শেষ সময় ২০২৬ সালের জুন পর্যন্ত।

সূত্র জানান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বসতভিটায় যাতায়াতের রাস্তাসহ রাস্তাসহ নওয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নওয়াগাড়া এলাকাসহ ৩ হাজার ১৫০ মিটার এলাকা মধুমতী নদীর প্রবল ভাঙন কব‌লিত হয়েছে।

এছাড়া আলফাডাঙ্গা উপজেলার বাঁশতলা, পশ্চিম চর নারায়ণদিয়া, দক্ষিণ চর নারায়ণদিয়া, দিগনগর, পবনবেগ বাজার এবং গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের মিলনস্থলে বাজড়া ও চরআজমপুর এলাকা সহ ৪ হাজার ৩৫০ মিটার নদীতীর এলাকাও মধুমতী নদীর ভাঙন কবলিত।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, এ প্রকল্পের আওতায় সাড়ে ৭ কিলোমিটার নদী তীর এলাকা সংরক্ষণ ও ৩ হাজার ১০০ মিটার এলাকা ড্রেজিং করা হবে। এর ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পেয়ে নদী ভাঙন রোধ হবে এবং নৌ-চলাচলে সহায়ক হবে ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। নদীর তীরবর্তী জনগুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা পাবে।

পার্থ প্রতিম সাহা বলেন, প্রকল্প এলাকাটি ‘বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০’ এ উল্লেখিত ৬টি হটস্পটের মধ্যে ‘নদী অঞ্চল এবং মোহনা”এলাকায় অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৬   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা
ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার
প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ