আসন্ন ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করা হবে - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসন্ন ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করা হবে - রেলপথ মন্ত্রী
শুক্রবার, ১ মার্চ ২০২৪



আসন্ন ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করা হবে - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদে ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করা হবে। ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তির মাত্রা যথাসম্ভব কমানোর চেষ্টা করা হবে।

আজ রাজবাড়ী ট্রেন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, এবারের ট্রেনের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক নিরাপদ ও নির্বিঘ্ন হবে। সকল ট্রেন যাত্রীদের ঈদে ঘরে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসে এবং দাঁড়িয়ে যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে সব সুযোগ সুবিধাই রাখা হবে ট্রেনে।

জিল্লুল হাকিম বলেন, জনবল বাড়ানো হবে, ড্রাইভার ও স্টেশন মাস্টার নিয়োগের জন্য ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা নেওয়া হয়ে গেছে। জনবল নিয়োগ দেয়ার পর বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।

রেলপথ মন্ত্রী দুই দিনের সরকারি সফরে সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করে সকাল সোয়া ১১ টায় তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪৮   ৪৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ