রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ২ মার্চ ২০২৪



রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

অগ্নিকাণ্ড রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬ জনে।

এ আগুন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।

চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মনের বিরুদ্ধে হাসপাতাল বন্ধ নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, অতীতে কী হয়েছে, সেগুলো মনে রাখা যাবে না। চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান বাড়বে, সেবা নিশ্চিত হবে। তাই চিকিৎসকদের জায়গা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১০:৩১:২২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ