হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব
শনিবার, ২ মার্চ ২০২৪



হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব

হজ যাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। এরইমধ্যে মক্কায় হজ যাত্রীদর জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে। সৌদি গভর্নমেন্ট প্যানেল জানিয়েছে, অনুমোদিত ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে গালফ নিউজ।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। হিজরি বর্ষ অনুযায়ী শাওয়াল ১০তম মাস।

পবিত্র নগরী মক্কায় হজ যাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর বার্ষিক হজ মৌমুসে বিশ্বব্যাপী ২০ লাখ হজ যাত্রী হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যাক মুসল্লি গত বছর হজ পালন করেন।

আগামী জুনে অনুষ্ঠিত হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশে পাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

এদিকে এ বছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে, যা আগামী ২০ শাওয়াল পর্যন্ত (২৯ এপ্রিল) চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১১:০১:৫৫   ৩১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ