গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের ৩ সৈন্য নিহত, ১৪ জন আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের ৩ সৈন্য নিহত, ১৪ জন আহত
রবিবার, ৩ মার্চ ২০২৪



গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের ৩ সৈন্য নিহত, ১৪ জন আহত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সৈন্য নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছে। আইডিএফের প্রেস দপ্তরের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ কথা জানিয়েছে। খবর তাসের।
দৈনিকটির খবরে বলা হয়, ‘ইসরাইলি সৈন্যরা সন্ত্রাসীদের মোকাবেলার আশায় দুই তলা বিশিষ্ট একটি ভবনে অভিযান চালানোর সময় তারা কাউন্টার হামলার শিকার হয়। নিহত সৈন্যেদের নাম ডোলেভ মলকা (১৯), আফিক টেরি (১৯) ও ইনন ইতজাক (২০)।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখ-ে অনুপ্রবেশ করে সীমান্তবর্তী বাসিন্দাদের উপর নজিরবিহীন হামলা চালায়। এতে অনেক মানুষ নিহত হয়। এ সময় হামাস যোদ্ধারা অনেককে জিম্মি করে। এরপর থেকে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামাসের হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজাকে অবরুদ্ধ করে ফেলে সেখানে অভিযান শুরু করে। হামাস নির্মূলে সেখানে তাদের এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৯   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


টানা সপ্তম রাতে ইরানে মার্কিন হামলা, নিহত ৩
মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও
পর্তুগালের পার্লামেন্টে ‘বোরকা বিল’ পাস, প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা
প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ