সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩
রবিবার, ৩ মার্চ ২০২৪



সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত-১৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে। আজ রোববার বিকাল ৩টা হতে রাত ৮টা নাগাদ উপজেলাসহ পৌর শহরের পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন- পৌর ৫নং ওয়ার্ডের তারিয়াপাড়া এলাকার রিতা (৩৬), কালু মিয়া(৪৫),শিমলা বাজার এলাকার পল্লবী (৫৫), তামিম (০৩), পৌর ৬নং ওয়ার্ডের চকহাট বাড়ী এলাকার মাসুমা বেগম (৫৫), ধানাটা গ্রামের রবিউল ইসলাম (৩৮), রিয়াদ ইসলাম (১৬), মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের সাদিয়া(১১) ,ইসমাইল হোসেন (৫৫) ও ভাটারা ইউনিয়নের ফুলদহ এলাকা হতে আত্মীয় বাড়ী বেড়াতে আসা বৃদ্ধা জমিলা বেগম (৬০) সহ মোট ১৩ জনকে কুকুরে কামড়িয়ে আহত করে। পরে তাদেরকে আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) রবিউল ইসলাম কালবেলা কে জানান, হঠাৎ করে বিকাল ৩টায় দুইজন রোগী আসে এবং তারা বলে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ওই দুইজনকে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার আগ দিয়ে আরো ৫/৬জন করে আসা শুরু করে। কেউ সিরিয়াস ইনজুরি হয়নি। কিন্তু সকলের পায়ে কুকুরের কামড় দেখা গেছে। তাই সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে কাভার করতে পেরেছি। আর বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছে।

এছাড়াও তিনি বলেন, আমার মনে হয় পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে পাগলা কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৬   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বোয়ালমারীতে ধর্ষণে প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই
এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
বিএনপি’র ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : এ জেড এম জাহিদ হোসেন
রূপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ