কক্সবাজারের হোটেল লং বিচে অভিযান, জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারের হোটেল লং বিচে অভিযান, জরিমানা
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



কক্সবাজারের হোটেল লং বিচে অভিযান, জরিমানা

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের পর সারাদেশে ব্যাপক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। সারাদেশের মতো কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁয় অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এ সময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বিচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের ২ মাসের সময় বেধে দেওয়া হয়েছে।

অভিযান নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৬   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ