নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে সকাল দশটায় জেলা প্রশাসন আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায়-ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। শিল্পকলা একাডেমি আবৃত্তি প্রতিযোগিতা এবং সরকারি গণগ্রন্থাগার আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ