চট্টগ্রামে গণধর্ষণে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গণধর্ষণে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



চট্টগ্রামে গণধর্ষণে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

চট্টগ্রামে গণধর্ষণের পর বিবি রহিমা আক্তার নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকার বাসিন্দা ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিম এবং সিএমপির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা মো. সেলিম।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি এক যুবতীকে হালিশহর থেকে পাচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে যায় সেলিম। সেখানে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।

এরপর ঘটনাটি উল্লেখ ভুক্তভোগী বিবি রহিমা আক্তারের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার পলাতক আসামি ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিমকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপির পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত অপর আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ ঢাকা পোস্টকে বলেন, গতকাল ভোরে তাদের গ্রেফতার হয়। আসামি করিম ওই ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আরেক আসামি সেলিমের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে ধর্ষণ করে তাকে।

তিনি বলেন, তাকে খুবই অমানবিক নির্যাতন করে তারা। একপর্যায়ে ভিকটিম মৃত্যু কোলে ঢলে পড়ে। এই জঘন্য কাজের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৩   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ