দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, রাজাকারদের তালিকা প্রণয়ন করা হচ্ছে, গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অতিদ্রুত তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের জেলে ভরে ছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের মুক্তি দিয়েছেন। এরপর আমরা ক্ষমতায় এসে তাদের বিচার করছি। রাজাকারদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, যারা প্রধান রাজাকার ছিল, তাদের বিচার করা হচ্ছে। আর যাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে, তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:২৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড
স্বাধীনতা দিবস জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান
সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ