স্মার্ট সোসাইটি গঠনের মাধ্যমে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট সোসাইটি গঠনের মাধ্যমে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - ডেপুটি স্পীকার
রবিবার, ১০ মার্চ ২০২৪



স্মার্ট সোসাইটি গঠনের মাধ্যমে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, আমাদের পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন প্রয়োজন। দূর্ঘটনা রোধে অপরিকল্পিত স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্টসহ সকল স্থাপনা নির্মান বন্ধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও নাগরিক সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবন অতি মূল্যবান। স্মার্ট সোসাইটি গঠনের মাধ্যমে সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ (রবিবার) রাজধানীর প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বেইলি রোডস্থ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা এড. আতাউর রহমান শামীমসহ সকল নিহতের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। এসময় আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন বাবার স্মৃতিচারণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষকে নিয়েই আমাদের ভাবনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা, নারী, পুরুষ শিশু কিশোর সবাইকে নিয়ে ভাবতেন। প্রতিটি মানুষই রাষ্ট্রের মালিক। আমাদের সবার জীবনের নিরাপত্তা নিয়েই ভাবতে হবে। সকল দূর্ঘটনার বিষয়ে সরকারের নজরদারি রয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল ও শৃংখলাবদ্ধ মানুষ আমাদের তৈরি করতে হবে। প্রতিটি নাগরিককে সুনাগরিকে পরিণত হতে হবে। নাগরিক ও সমাজের সহায়তা ছাড়া শুধু সরকার একটি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারবে না।

মোঃ শামসুল হক টুকু বলেন, সেদিনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। পুরো জাতি শোকাহত ও মর্মাহত। আদর্শিক বন্ধুর চেয়ে বড় বন্ধু আর কেউ নেই, রাজনীতিতে এরকম বন্ধুত্ব যাদের সাথে গড়ে উঠেছে তারাই আপন। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন বাস্তবায়নে রাজনীতি করি, রক্তের সম্পর্কের চেয়েও তারা আমাদের নিকট বেশি আপন। আমরা যদি শামীমের আদর্শ ধারণ করতে পারি এবং সে অনুযায়ী কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে পারি তাহলেই তার আত্মা শান্তি পাবে।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি এম এ করিম বক্তব্য রাখেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ