বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বুধবার, ১৩ মার্চ ২০২৪



বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলমান গ্রীষ্মকাল, সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরো উন্নতি হবে।

প্রতিমন্ত্রী আজ পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য। এ সময় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সেচ কাজের জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এরপর পূর্বে ন্যায় সিএনজি স্টেশন খোলা ও বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী এ সময় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনার বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার অন্যের জন্য স্বস্তিদায়ক হবে।

সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোঃ নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবি’র চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আঁশে সর্বোচ্চ মূল্য সংযোজন, দেশ-বিদেশে বাজার সম্প্রসারণই লক্ষ্য - বস্ত্র ও পাট মন্ত্রী
রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ