
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে সবুজ সরকার (৩৬) নামে এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার হয়েছেন। তিনি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর আজ শনিবার (৩ অক্টোবর) মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪২ ৬ বার পঠিত