রেডি টু কুক ফিস কার্যক্রমের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেডি টু কুক ফিস কার্যক্রমের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
বুধবার, ১৩ মার্চ ২০২৪



রেডি টু কুক ফিস কার্যক্রমের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। আজ বুধবার উদ্বোধনকালে মন্ত্রী এ সময় বলেন, রেডি টু কুক ফিস বিপণন কার্যক্রমের মাধ্যমে মহিলারা বিশেষত কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিস খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।
মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে তিনটি স্থানে স্থায়ীভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপণন করা হবে। স্থান তিনটি হলো- কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র ও চট্রগ্রাম মৎস্য বন্দর।
এছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ০৬ টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমান ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিস’ বাজারজাত করা হবে। ভ্রাম্যমাণ স্পটগুলো হলো- ১) মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভী হেডকোয়াটার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয় এর দক্ষিণ গেইট, ৪) মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনী, আজিমপুর, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়াটার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিস, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনী, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮, ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।
এছাড়া অনলাইন, ই-কমার্স প্ল্যাটফর্ম ও এলাকাভিত্তিক ডিলার নিয়োগের মাধ্যমে বাজারজাতকরণের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের জন্য দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন। পরিপ্রেক্ষিতে বিএফডিসি এ রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে।
তিনি আরও বলেন, রেডি টু কুক ফিসের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো স্বাদ ও খাদ্যমান বজায় রাখা। তবে বিএফডিসি থেকে যেসব মৎস্য পণ্য রেডি টু কুক হিসেবে বিপণন করা হবে তা অত্যন্ত মানসম্মত বলে তিনি মন্তব্য করেন। খাদ্যমান ও স্বাদ নিশ্চিতকরণে অধিক গুরুত্ব দিতে তিনি আহবান জানান।
মাছ উৎপাদনে আমরা সারা বিশ্বে তৃতীয় হলেও মাছ রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে আমরা পিছিয়ে আছি- উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রেডি টু কুক ফিসের অনেক চাহিদা রয়েছে। বিদেশের বাজারে রেডি টু কুক ফিসের ক্ষেত্রে কোন কোন ধরণের মাছের চাহিদা রয়েছে সেটা খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৩   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউপি সদস্যের পিতা
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা
পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ তিন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : সেতুমন্ত্রী
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন
​সরিষাবাড়ীতে কবিরাজের আঙুল বিচ্ছিন্ন করে যুবকের থানায় আত্মসমর্পণ
মাদারগঞ্জে নেশার টাকার জন্য কলহ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ
১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী
আহত শিক্ষার্থী আশরাফুলকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ