জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার, ১৬ মার্চ ২০২৪



জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরের ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিট্যারিয়ান এইড ও রিলিফ সেন্টার এ খাদ্যসামগ্রী সরবরাহ করে। এদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান সানবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ইসলামপুর উপজেলার দুস্থ-অসহায় এক হাজার পরিবারকে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্য ছিলো চাল, মসুর ডাল, চিনি, লবন ও তেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আব্দুল নাছের চৌধুরী, মজিবর রহমান শাহজাহান ও আঃ রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:১৭   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ