লিঙ্গ বিবেচ্য বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » লিঙ্গ বিবেচ্য বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক : সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ১৬ মার্চ ২০২৪



লিঙ্গ বিবেচ্য বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক : সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, কে শহর কিংবা গ্রামবাসী, নারী-পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ সেটি বিবেচ্য বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
তিনি বলেন, এর মধ্যে সরকার যার যার যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিবে।
শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন, লিঙ্গ বৈষম্যে আপনারা যারা সামাজিকভাবে পিছিয়ে আছেন। সে জায়গা থেকে আপনারদেকে এগিয়ে আসতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনারা সামর্থানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
মন্ত্রী তৃতীয় লিঙ্গের নাগরিকদের আবাসন সমস্যা সমাধান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ কওে বলেন, আপনারা কিভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে আবাসনের ব্যবস্থা করব।
মন্ত্রী তৃতীয় লিঙ্গের নাগরিকদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের নাগরিকরা চাকরির জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যদি আপনারা যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক ডকুমেন্টারি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, মুক্ত আলোচনায় হিজড়াদের পক্ষে বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন, দলনেত্রী মৌসুমী, তামান্না চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৯   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ