পানগাঁও আইসিটিকে লাভজনক করতে হবে : সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানগাঁও আইসিটিকে লাভজনক করতে হবে : সালমান এফ রহমান
শনিবার, ১৬ মার্চ ২০২৪



পানগাঁও আইসিটিকে লাভজনক করতে হবে : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে (আইসিটি) লাভজনক করতে হবে।
তিনি বলেন, এখানে (পানগাঁও আইসিটি) বিপুল পরিমাণে বিনিয়োগ করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। এটিকে সফল করতে হবে এবং সকলে মিলে সেটি করতে পারব।
আজ ঢাকা জেলার কেরানীগঞ্জস্থ পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৯   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ