সরিষাবাড়ীতে জাতীয় শিশু দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় শিশু দিবস উদযাপন
রবিবার, ১৭ মার্চ ২০২৪



সরিষাবাড়ীতে জাতীয় শিশু দিবস উদযাপন

জামালপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় জামালপুরে সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৭ মার্চ) সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, ওসি মুশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আকন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল আজিজ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক গজল, হামনাদ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৬:৫৩   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ