কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ, ৯ বগি লাইনচ্যুত

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ, ৯ বগি লাইনচ্যুত
রবিবার, ১৭ মার্চ ২০২৪



কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ, ৯ বগি লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘তাপের কারণে রেল লাইন বেঁকে গিয়েছিল, যা আমরা খেয়াল করি নাই। তাপে রেল লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধারের। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

হাসানপুর রেলস্টেশন মাস্টার সোহাগ জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম লাইন ব্লক। ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত তাপে লাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে ট্রেনের অতিরিক্ত গতি ছিল না, কারণ সামনেই স্টেশন ছিল।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৩   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ